ছবিঃ সংবাদ সারাবেলা
কিশোরগঞ্জ শহরের পাগলা মসজিদের ১০টি দানবাক্স খুলে এবার পাওয়া গেল ২৯ বস্তা টাকা। এছাড়াও রয়েছে বিদেশী মুদ্রাসহ স্বর্ণালঙ্কার। এবার ৩ মাস ১১ দিন পর দান বাক্সগুলো খোলা হয়েছে। দিন-দিন দানের পরিমান বৃদ্ধি পাওয়ায় এবার একটি সিন্দুক বাড়ানো হয়েছে। এখন মোট সিন্দুকের সংখ্যা ১০টি।
মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত এর উপস্থিতিতে সিন্দুকগুলো খোলা হয়। এরপর মসজিদের দোতলার ফ্লোরে টাকা ঢেলে চলছে গণনা কাজ। এর আগে গত ১৭ আগস্ট ৯টি দানবাক্সে পাওয়া গিয়েছিল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার, ৪৬ টাকা।
টাকা গণনার কাজে মসজিদ কমপ্লেক্স মাদরাসার প্রায় ১২৭ ও আল- জামিয়াতুল ইমদাদিয়া থেকে ১৫৫ ছাত্র, ও ৩৬ জন শিক্ষক ও রূপালী ব্যাংকের ৭৫ জন স্টাফ গণনায় অংশ নিয়েছেন। দেশি মুদ্রার পাশাপাশি সিন্দুকে বিদেশি মুদ্রাও পাওয়া গেছে। এ কাজ তদারকি করছেন ১২ জন ম্যাজিস্ট্রেটসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যরা। মোতায়েন রয়েছে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
